বারবার আক্রমণেও গোলের দেখা নেই, স্পেনকে হতাশ করছেন মার্তিনেজ

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছে না স্পেন। ম্যাচের ৬৮তম মিনিটে লামিনে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে

2026-07-20T02:59:41+00:00
2026-07-20T02:59:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বারবার আক্রমণেও গোলের দেখা নেই, স্পেনকে হতাশ করছেন মার্তিনেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:৫৯ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছে না স্পেন। ম্যাচের ৬৮তম মিনিটে লামিনে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে দারুণ একটি হেড করেন বদলি হিসেবে নামা ফেরান তোরেস। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অসাধারণ ক্ষিপ্রতায় সেটিও রুখে দেন।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে স্পেন। বলের দখল, দ্রুতগতির পাসিং এবং ধারাবাহিক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণকে ক্রমাগত চাপে রেখেছে লা রোখা। ইয়ামালের ডান প্রান্তের আক্রমণ এবং বক্সে ক্রস থেকে বারবার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের দেখা মিলছে না।

অন্যদিকে আর্জেন্টিনাকে বারবার রক্ষা করছেন এমিলিয়ানো মার্তিনেজ। তার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভে এখনো সমতায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ যত শেষের দিকে এগোচ্ছে, স্পেনের আক্রমণের তীব্রতাও ততই বাড়ছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   আক্রমণ  গোল  স্পেন  হতাশ  মার্তিনেজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: