৯০ মিনিটেও গোলের দেখা নেই, অতিরিক্ত সময়ে স্পেন-আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা পায়নি স্পেন কিংবা আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই

2026-07-20T03:21:15+00:00
2026-07-20T03:21:15+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
৯০ মিনিটেও গোলের দেখা নেই, অতিরিক্ত সময়ে স্পেন-আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:২১ এএম 
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা পায়নি স্পেন কিংবা আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই শেষে ০-০ সমতায় শেষ হয়েছে নির্ধারিত সময়। ফলে শিরোপা নির্ধারণে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। একের পর এক সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত নৈপুণ্যে গোলশূন্যই থাকতে হয় লা রোখাকে।

অন্যদিকে আক্রমণে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে আরও বড় ধাক্কা খায় লিওনেল স্কালোনির দল। অতিরিক্ত সময় শুরুর আগে লাল কার্ড দেখেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফলে বাকি সময় ১০ জন নিয়েই লড়তে হবে লিওনেল মেসিদের।

এখন অতিরিক্ত ৩০ মিনিটে নির্ধারণ হবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নের নাম।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ৯০ মিনিট  গোল  স্পেন  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: