দুর্গ হয়ে দাঁড়িয়েছেন মার্তিনেজ, বারবার হতাশ স্পেন

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখার সবচেয়ে বড় কৃতিত্ব যদি কারও হয়, তবে তিনি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ কাতার

2026-07-20T03:29:56+00:00
2026-07-20T03:29:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
দুর্গ হয়ে দাঁড়িয়েছেন মার্তিনেজ, বারবার হতাশ স্পেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:২৯ এএম 
দুর্দান্ত সেভ করে স্পেনকে গোলবঞ্চিত রেখেছেন। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখার সবচেয়ে বড় কৃতিত্ব যদি কারও হয়, তবে তিনি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভজয়ী এই তারকা একের পর এক দুর্দান্ত সেভ করে স্পেনকে গোলবঞ্চিত রেখেছেন।

ম্যাচের শুরু থেকেই স্পেন আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রথম পাঁচ মিনিটেই লামিনে ইয়ামালের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে রক্ষা করেন মার্তিনেজ। এরপর ফেরান তোরেসসহ স্পেনের একাধিক খেলোয়াড়ের নিশ্চিত গোলের সুযোগও অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি।

বলের দখল ও আক্রমণে পিছিয়ে থেকেও মার্তিনেজের অনবদ্য গোলকিপিংয়ের কারণেই নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকতে সক্ষম হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গোলপোস্টের নিচে যেন এক অদম্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

তবে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হওয়ায় মার্তিনেজের পরীক্ষা আরও কঠিন হয়ে উঠেছে। একজন কম নিয়ে খেলতে থাকা আর্জেন্টিনাকে শিরোপার লড়াইয়ে টিকিয়ে রাখতে এখন আবারও তার অসাধারণ নৈপুণ্যের দিকেই তাকিয়ে থাকবে মেসির দল।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দুর্গ  মার্তিনেজ  হতাশ  স্পেন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: