ফাইনালে হেরে যা বললেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, ফল হতাশাজনক

2026-07-20T05:41:07+00:00
2026-07-20T05:55:33+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ফাইনালে হেরে যা বললেন আর্জেন্টিনা কোচ স্কালোনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:৪১ এএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৫:৫৫ এএম
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, ফল হতাশাজনক হলেও তার দল শেষ মুহূর্ত পর্যন্ত সর্বস্ব দিয়ে লড়াই করেছে।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমার খারাপ লাগছে, কিন্তু আমি জানি আমরা আমাদের সর্বস্ব দিয়ে খেলেছি। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু সত্যি বলতে এখন তা বলতে পারছি না।’

Advertisement
নিজের খেলোয়াড়দের প্রশংসা করে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি এই ছেলেদের কাছে চিরকৃতজ্ঞ। তারা শেষ পর্যন্ত লড়াই করেছে। সত্যি বলতে, তারাই সেরা। তারা যা করেছে এবং এখানে পৌঁছানো কতটা কঠিন ছিল, সেই স্মৃতিই আমার কাছে সবচেয়ে মূল্যবান।’


ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টে দলের অর্জনকে ভুলে না যাওয়ার আহ্বান জানান স্কালোনি। তিনি বলেন, ‘আমরা যা করেছি, সেটিকে আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে। আমরা জয়ে যেমন বড়, পরাজয়েও তেমনি বড় হতে হবে। আজ আমরা দেখিয়েছি যে আমরা হারতেও জানি। আমরা ম্যাচটি হেরেছি এবং তা মেনে নিচ্ছি। কিন্তু এর মানে এই নয় যে, আমরা এখন পর্যন্ত যা করেছি, তা ভুলে যাব।’

দেশের সমর্থকদের উদ্দেশে স্কালোনি বলেন, ‘আমি দেশবাসীকে শুধু বলতে চাই, আমরা আমাদের সর্বস্ব দিয়ে খেলেছি।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   দল  গর্বিত  স্কালোনি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: