রাজীবের প্রথম সিনেমায় সিয়াম

আনন্দ সময় প্রতিবেদক

সারাদেশ

সম্প্রতি প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন আদনান আল রাজীব। সিনেমার নাম, অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছেন গল্পটি হবে প্রেমের।

2026-07-20T06:10:26+00:00
2026-07-20T06:10:26+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজীবের প্রথম সিনেমায় সিয়াম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:১০ এএম 
অভিনেতা সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত
সম্প্রতি প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন আদনান আল রাজীব। সিনেমার নাম, অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছেন গল্পটি হবে প্রেমের। এবার জানা গেল এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সিয়াম আহমেদ।  সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বেশ কিছু দিন আগেই নির্মাতা ও অভিনেতার মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। 

তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন নির্মাতা কিংবা সিয়াম। দুজনেই এ বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। এদিকে সিনেমাটির নায়ক হিসেবে সিয়ামের নাম চূড়ান্ত হলেও নায়িকা কে হবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। এ বিষয়ে আদনান আল রাজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সিয়াম আহমেদকে সবশেষ গত ঈদে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘রাক্ষস’-এ দেখা গেছে। নতুন এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও রোমান্টিক চরিত্রে বড়পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি।


অন্যদিকে ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ এবং ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণের পর এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় নাম লিখাচ্ছেন আদনান আল রাজীব। প্রেমের গল্পনির্ভর এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশাও বেশ উঁচুতে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজীব  প্রথম সিনেমা  সিয়াম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: