হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা হলেন জেলা পরিষদের প্রশাসক

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গত জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬

2026-07-20T06:58:08+00:00
2026-07-20T06:58:08+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা হলেন জেলা পরিষদের প্রশাসক
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৫৮ এএম 
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গত জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের কাছে পরাজিত হওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি এই নতুন দায়িত্ব পেলেন।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে মাহবুবের রহমান শামীমকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

Advertisement
এই নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো। এখনো কেবল ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, ‘আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন মাহবুবের রহমান শামীম। তবে ওই নির্বাচনে তিনি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের কাছে পরাজিত হন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হান্নান মাসউদ  পরাজিত বিএনপি নেতা  জেলা পরিষদ  প্রশাসক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: