আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে

2026-07-20T09:02:21+00:00
2026-07-20T09:02:21+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:০২ এএম 
ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত দিয়েছেন, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্বে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নন।

২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনাকে নতুন উচ্চতায় নিয়ে যান স্কালোনি। তার অধীনেই আলবিসেলেস্তেরা জেতে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে।

Advertisement
নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেননি এই সফল কোচ।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমি সভাপতির সঙ্গে কথা বলব। কী করতে চাই, সে বিষয়ে আমার একটা ধারণা আছে। আপাতত চুক্তির মেয়াদ শেষ করব, এরপর দেখা যাবে। সত্যি বলতে, আমার কিছুটা সময় দরকার। কারণ জানি না, এর চেয়ে বড় কিছু আর অর্জন করতে পারব কি না।

এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। কণ্ঠ ভারী হয়ে তিনি বলেন, এই জায়গায় পৌঁছানো আমার এবং পুরো দলের জন্য স্বপ্নপূরণের মতো। কোচিং স্টাফ ও খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তাই ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য কিছুটা সময় নেওয়া আমার প্রাপ্য।

নিজের ভবিষ্যতের পাশাপাশি বর্তমান দলকে নতুন করে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন স্কালোনি। তার মতে, বর্তমান প্রজন্মের মতো একটি দল আবার তৈরি করা সহজ হবে না।


তিনি বলেন, দায়িত্ব চালিয়ে যেতে হলে অনেক কিছু নতুন করে শুরু করতে হবে। দল পুনর্গঠন করতে হবে। এমন একটি দল আবার তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। বিষয়টি আমাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে।

এ কথা বলার সময় আবারও কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। নিজেকে আর সামলে রাখতে না পেরে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন তিনি।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে না পারার হতাশার মধ্যেই স্কালোনির এই আবেগঘন বক্তব্য আর্জেন্টিনা ফুটবলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে ডিসেম্বরের পরও কি জাতীয় দলের দায়িত্বে থাকবেন এই সফল কোচ, নাকি শেষ হতে যাচ্ছে তার সোনালি অধ্যায়?

সময়ের আলো/আআ
  বিষয়:   আর্জেন্টিনা  বিশ্বকাপ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: