পাবনার বেড়ায় আলোচিত ইয়াবা কারবারি জনিসহ (৩৫) রানা (৪০) এবং সুধান হালদার ( ৩৮) নামে মোট ৩ জন মাদকসেবী ও কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯) জুলাই রাত ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনী বাজার, তালিম নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত জনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। এ অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে এক বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ২ জনকেও একই আইনের বিভিন্ন ধারায় তিন মাস এবং এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় আমিনপুর থানার পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, ‘বেড়া উপজেলায় মাদক দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
সময়ের আলো/মহু