ফুটবলারদের ধন্যবাদ জানিয়ে এএফএর আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হওয়া এই ম্যাচের

2026-07-20T18:42:45+00:00
2026-07-20T18:42:45+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
ফুটবলারদের ধন্যবাদ জানিয়ে এএফএর আবেগঘন বার্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম 
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হওয়া এই ম্যাচের পর ফুটবলারদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এএফএ লিখেছে, ‘তোমাদের অসংখ্য ধন্যবাদ, ছেলেরা! এই জার্সির মর্যাদা যেভাবে তোমরা রক্ষা করেছ, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের নেই।’

ফুটবলারদের লড়াকু মানসিকতার প্রশংসা করে তারা আরও লিখেছে, ‘তোমরা আমাদের কাঁদিয়েছ, উল্লাস করতে শিখিয়েছ এবং সবচেয়ে বড় কথা, আবারও বিশ্বাস করতে শিখিয়েছ। তোমরা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

ফাইনালে পরাজিত হলেও পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার পারফরম্যান্সের প্রশংসা করেছেন সমর্থকরা। সেই সঙ্গে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এএফএর এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ফুটবলার  ধন্যবাদ  এএফএ  আবেগঘন বার্তা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: