স্টারমারের বিদায়, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। বাকিংহাম প্যালেসের ঘোষণার মাধ্যমে তার নিয়োগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।সোমবার

2026-07-20T19:20:23+00:00
2026-07-20T19:23:41+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
স্টারমারের বিদায়, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:২০ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৭:২৩ পিএম
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। সংগৃহীত ছবি

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। বাকিংহাম প্যালেসের ঘোষণার মাধ্যমে তার নিয়োগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Advertisement
সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পরই তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্য দিয়ে কিয়ার স্টারমারের অধ্যায়ের অবসান ঘটে এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বার্নহ্যাম।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, রাজা তৃতীয় চার্লস বার্নহ্যামকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে, দলের ভেতরে নীতিগত মতবিরোধ এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে লেবার পার্টির এমপি ও কয়েকজন মন্ত্রীর আস্থা হারান কিয়ার স্টারমার। শেষ পর্যন্ত তিনি দল ও সরকারের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।


নেতৃত্বের দৌড়ে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় লেবার পার্টির নেতা নির্বাচিত হন বার্নহ্যাম। এর ফলে প্রধানমন্ত্রী হওয়ার পথও তার জন্য উন্মুক্ত হয়ে যায়। এর আগে ২০২২ সালে ঋষি সুনাকও একইভাবে প্রতিদ্বন্দ্বী ছাড়াই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

অ্যান্ডি বার্নহ্যাম অতীতে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৭ সালে তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন। 

চলতি মাসে উপনির্বাচনের মাধ্যমে আবার পার্লামেন্টে ফিরে আসেন তিনি। এরপর দলের নেতৃত্ব গ্রহণ করে শেষ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।

সূত্র: রয়টার্স

সময়ের আলো/এমকে
  বিষয়:   স্টারমার  ব্রিটেন  নতুন প্রধানমন্ত্রী  অ্যান্ডি বার্নহ্যাম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: