সৌদি আরব থেকে শূন্য হাতে শাহ আমানতে ফিরলেন ৭৬ প্রবাসী

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সৌদি আরব থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন ৭৬ জন প্রবাসী বাংলাদেশি। সোমবার (২০ জুলাই) সকালে সালাম এয়ারওয়েজের একটি ফ্লাইটে চট্টগ্রামের

2026-07-20T21:23:04+00:00
2026-07-20T21:23:04+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সৌদি আরব থেকে শূন্য হাতে শাহ আমানতে ফিরলেন ৭৬ প্রবাসী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:২৩ পিএম 
সৌদি আরব থেকে শূন্য হাতে শাহ আমানতে ফিরলেন ৭৬ প্রবাসী
সৌদি আরব থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন ৭৬ জন প্রবাসী বাংলাদেশি। সোমবার (২০ জুলাই) সকালে সালাম এয়ারওয়েজের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ফিরে আসা প্রবাসীরা প্রত্যেকেই ‘আউটপাস’ বা অস্থায়ী ভ্রমণ অনুমতিপত্র নিয়ে দেশে এসেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ইকামা বা কাজের বৈধ পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করতে না পারায় তারা চরম বিপাকে পড়েন। শেষ পর্যন্ত উপায় না দেখে শূন্য হাতেই তাদের দেশে ফিরতে হয়েছে।

Advertisement
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কেস ম্যানেজমেন্ট অফিসার মো. মাহমুদুল হাসান জানান, ফিরে আসা প্রবাসীরা মূলত প্রতারণার শিকার হয়েছিলেন। আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সৌদি পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তারা দেশে ফেরার সুযোগ পান।

জানা গেছে, দেশে ফেরা প্রবাসীর মধ্যে অনেকের আর্থিক অবস্থা ছিল খারাপ। অনেকের বাড়ি ছিল চট্টগ্রামের বাইরে। ১৮ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় খাবার দেওয়া হয়। এরপর নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য যাতায়াত খরচও দেওয়া হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   সৌদি আরব  শূন্য হাতে  শাহ আমানত  প্রবাসী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: