ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির আসন্ন তেহরান সফরকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটি বলছে, এই সফর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও শক্তিশালী

2026-07-21T09:34:24+00:00
2026-07-21T09:34:24+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৩৪ এএম 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সংগৃহীত ছবি
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির আসন্ন তেহরান সফরকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটি বলছে, এই সফর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে। 

শাফাক নিউজ জানায়, সোমবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই সফর ইরান ও ইরাকের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ানোর একটি ভালো সুযোগ। তিনি ইরাকের সার্বভৌমত্বের প্রতিও ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।    

বাঘাই বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো সংঘাত চায় না। তবে যুক্তরাষ্ট্রই এই সংঘাত আরও বাড়াচ্ছে। তিনি ইরানের বেসামরিক স্থাপনা ও হাসপাতালগুলোতে মার্কিন হামলারও সমালোচনা করেন।    


তিনি সতর্ক করে বলেন, যদি অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে সেই ঘাঁটিগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে।

এর আগে, শাফাক নিউজ জানিয়েছিল, আল-জাইদির এই সফরে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধের একটি উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে। বাগদাদ চায়, আগামী দিনে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বৈঠক আয়োজন করে দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরি করতে।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ইরাক  প্রধানমন্ত্রী  তেহরান  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: