সিলেট বিভাগে হামে প্রাণ ঝরল আরও ২ শিশুর

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সিলেট বিভাগে হাম রোগের প্রকোপ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বিভাগীয়

2026-07-21T13:38:22+00:00
2026-07-21T13:39:44+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেট বিভাগে হামে প্রাণ ঝরল আরও ২ শিশুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ১:৩৯ পিএম
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে হাম রোগের প্রকোপ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সবশেষ প্রতিবেদনে মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব কনফার্ম হাম-রুবেলা রোগীর সংখ্যা ৫৪৫ জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ২৮৭ জন, সিলেটে ১৮০ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন। 

Advertisement
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন ৫১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক রোগীর সংখ্যা ২৭৩ জন। 


সবচেয়ে উদ্বেগজনক তথ্য মৃত্যুর হিসাবে। চলতি বছর সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হাম রোগে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের। এর মধ্যে সুনামগঞ্জে ৪৭ জন, সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ১০ জন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজনের বাড়ি হবিগঞ্জে, বয়স ছিল মাত্র ৭ মাস। অন্যজনের বাড়ি সিলেটের কানাইঘাটে, বয়স ২ বছর ২ মাস। সিলেট নগরীর ওসমানী হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

স্বাস্থ্য বিভাগ বলছে, শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করাই এই মৃত্যু ঠেকানোর প্রধান উপায়। 

সময়ের আলো/মহু
  বিষয়:   সিলেট  হাম  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: