প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার

2026-07-21T19:54:47+00:00
2026-07-21T19:54:47+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৫৪ পিএম 
প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগে থেকেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার ওয়ারী থানার মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় বর্তমানে সব মামলাতেই তিনি জামিনে রয়েছেন। ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে গত ১৫ জুন এ মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়।


মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে বিনিয়োগের জন্য প্রলুব্ধ করা হয়। প্রথমে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। একপর্যায়ে মুনাফাসহ টাকা ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   তৌহিদ আফ্রিদি  কনটেন্ট ক্রিয়েটর 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: