কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলের ক্ষেত্রে ‘অসম আচরণের’ অভিযোগ তুলে কানাডা থেকে আমদানিকৃত বেশ কয়েকটি পণ্যের

2026-07-21T22:59:56+00:00
2026-07-21T22:59:56+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলের ক্ষেত্রে ‘অসম আচরণের’ অভিযোগ তুলে কানাডা থেকে আমদানিকৃত বেশ কয়েকটি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন এ শুল্ক কার্যকর হবে। এমনিতেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কানাডা। নতুন এই সিদ্ধান্তের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন শুল্কের আওতায় রাখা হয়েছে ওয়াইন, হকিস্টিকসহ বিভিন্ন ভোক্তাপণ্য এবং সিমেন্টের মতো শিল্পপণ্য। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ, মাছসহ কানাডার কয়েকটি প্রধান রপ্তানিপণ্য এ শুল্কের বাইরে রাখা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের এ একতরফা সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে অটোয়া। জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) অনুযায়ী কোনো পণ্য অন্তর্ভুক্ত কি না, শুল্ক আরোপের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া হয়নি। অর্থাৎ চুক্তির আওতায় থাকুক বা না থাকুক, সংশ্লিষ্ট সব পণ্যের ক্ষেত্রেই নতুন শুল্ক প্রযোজ্য হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্ক কার্নি বলেন, ‘ইউএসএমসিএর সরাসরি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র যে একতরফা পদক্ষেপগুলো নিয়ে আসছে, এটি তার সর্বশেষ উদাহরণ।’


এ সময় কানাডার সার্বভৌমত্বের প্রতিও হুমকির বিষয়টি উল্লেখ করেন কার্নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প অতীতে কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্য করেছিলেন। কার্নির বক্তব্য সেই প্রেক্ষাপটেই এসেছে।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডও এক্সে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘যদি এই শুল্ক শেষ পর্যন্ত কার্যকর করা হয়, তবে কানাডারও উচিত শুল্কের বদলে শুল্ক এবং ডলারের বদলে ডলার দিয়ে কড়া জবাব দেওয়া।’

বিশ্লেষকদের মতে, নতুন এ শুল্ক দুই দেশের মধ্যে বাণিজ্যিক বাধাকে আরও তীব্র করবে। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর রেখেছে।

এ ছাড়া কানাডার নরম কাঠের ওপর ৩৫ শতাংশ এবং গাড়ির অ-মার্কিন যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল রয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও নির্বাচিত যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক বজায় রেখেছে।

সম্প্রতি কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার পর ট্রাম্প কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তিনি কানাডাকে ‘আমেরিকার বাতাস বিষাক্ত করার’ জন্য দায়ী করে সতর্কবার্তা দেন। যদিও নতুন শুল্কসংক্রান্ত প্রজ্ঞাপনে দাবানলের ধোঁয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি, তবু সময়ের দিক থেকে বিষয়টি কাকতালীয় নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কানাডা  শুল্ক  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: