উত্তপ্ত পশ্চিমবঙ্গে রাস্তায় নামলেন মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক

তীব্র আন্দোলনে নয়াদিল্লিতে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই রাজনীতির মাঠ গরম করে আবারও রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা

2026-07-22T04:49:01+00:00
2026-07-22T04:49:01+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
উত্তপ্ত পশ্চিমবঙ্গে রাস্তায় নামলেন মমতা ব্যানার্জি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:৪৯ এএম 
তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি। সংগৃহীত ছবি
তীব্র আন্দোলনে নয়াদিল্লিতে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই রাজনীতির মাঠ গরম করে আবারও রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি। তার এই পদক্ষেপে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। মঙ্গলবার কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে শহিদ দিবস পালনের কর্মসূচি কেন্দ্র করে এই উত্তাপ ছড়িয়ে পড়ে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার মেয়ো রোডেও শহিদ দিবসের পৃথক কর্মসূচি পালিত হচ্ছে। সব মিলিয়ে ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে পুরো কলকাতায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। শহিদ দিবসের সভামঞ্চে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি। এই ঘটনায় সোমবার গভীর রাতে কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে সভা মঞ্চ পাহারায় নিজেই উপস্থিত হন। সঙ্গে ছিলেন ভাতিজা অভিষেক ব্যানার্জি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাতের অন্ধকারে বিজেপির কর্মীরা সভা মঞ্চে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করে, তাদের মঞ্চের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। এটি শুধু একটি মঞ্চে ভাঙচুরের ঘটনা নয়; বরং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং কর্মী-সমর্থকদের অনুভূতির ওপর পরিকল্পিত আক্রমণ। 


ঘটনাস্থলে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘আমরা সন্ধ্যায় এসে এখান থেকে ঘুরে গেছি, তখন আমরা সবাই ছিলাম। একে তো বর্ষা, তার ওপর বারবার বলছি- চারদিক থেকে কর্মী-সমর্থকদের আসতে বাধা দেওয়া হচ্ছে। শহিদ পরিবারগুলোর বাড়ি পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমরা তো শহিদদের স্মরণ করবই, গায়ের জোরে সবকিছু আটকানো যায় না। খবর পাওয়ার পরই আমরা যে যে অবস্থায় ছিলাম, ছুটে এসেছি। আমাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন ও মাইকের সংযোগ কেটে দেওয়া হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে পোস্টার-ব্যানার।’ 

মমতা ব্যানার্জি আরও বলেন, বিজেপির ৬০-৬৫ জনের একটি বাইক বাহিনী ও গুন্ডা এই হামলা চালিয়েছে। এর নেতৃত্বে ছিল এক অসামাজিক ব্যক্তি, যে আদালতের নির্দেশে বাইরে রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   উত্তপ্ত  পশ্চিমবঙ্গ  রাস্তা  মমতা ব্যানার্জি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: