বিক্ষোভের পর ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাজধানী কিয়েভে টানা ছয় দিন ধরে চলা গণবিক্ষোভ ও সামরিক বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলের মুখে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান আলেকজান্ডার সিরস্কিকে

2026-07-22T09:25:55+00:00
2026-07-22T09:25:55+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিক্ষোভের পর ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:২৫ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানী কিয়েভে টানা ছয় দিন ধরে চলা গণবিক্ষোভ ও সামরিক বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলের মুখে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান আলেকজান্ডার সিরস্কিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্থলাভিষিক্ত করা হয়েছে শীর্ষ সামরিক কর্মকর্তা মাইখাইলো দ্রাপাতাইকে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদোরোভকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর ইউক্রেনজুড়ে তীব্র অসন্তোষ দেখা দেয়। উল্লেখ্য, বরখাস্ত হওয়া সেনাপ্রধান সিরস্কির সঙ্গে ফেদোরোভের দীর্ঘদিন ধরে নীতিগত বিরোধ চলছিল।

মঙ্গলবার (২১ জুলাই) সামরিক নেতৃত্বে পরিবর্তনের এই ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রুশ আগ্রাসনের বিরুদ্ধে সামরিক কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, আমাদের সবার লক্ষ্য একটাই— শত্রুর বিরুদ্ধে জয় অর্জন এবং রণক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি করা, যাতে রাশিয়া শান্তিপথে আসতে বাধ্য হয়। সামরিক কমান্ডের ভেতরের দূরত্ব কমানো এবং সেনা সংগ্রহ ও যুদ্ধক্ষেত্র পরিচালনার দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি।

ইউক্রেনের সামরিক বাহিনীতে ড্রোন ও নতুন প্রযুক্তির ব্যবহারে মূল ভূমিকা রেখেছিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরোভ। তবে তার অভিযোগ ছিল, প্রথাগত সামরিক কৌশলে বিশ্বাসী সেনাপ্রধান সিরস্কি তার আধুনিক সংস্কারমূলক উদ্যোগে বাধার সৃষ্টি করছেন। সিরস্কিকে না সরালে রাশিয়ার বিরুদ্ধে জয় সম্ভব নয় বলেও প্রকাশ্যে মন্তব্য করেছিলেন ফেদোরোভ।

গত সপ্তাহে ফেদোরোভকে বরখাস্ত করার পর ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে জেলেনস্কি মঙ্গলবার ফেদোরোভের সঙ্গে বৈঠক করেন এবং তাকে দেশের প্রযুক্তি খাত সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ সরকারি পদের প্রস্তাব দেন।

ইউক্রেন সামরিক বাহিনীতে অত্যন্ত কঠোর, সুশৃঙ্খল ও দক্ষ কর্মকর্তা হিসেবে সুনাম রয়েছে নতুন সেনাপ্রধান দ্রাপাতাইয়ের। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীকে আটকে দিয়ে প্রথম নজর কাড়েন তিনি।

২০২৪ সালে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহর ক্রাইভি রিহ রক্ষা এবং খেরসন ও খারকিভে রুশ বাহিনীর নতুন আক্রমণের মুখে সফল প্রতিরোধ গড়ে তুলতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন এই জেনারেল।

জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউক্রেনে ১,৩৯৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৮ হাজার মানুষ আহত হয়েছেন— যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।



  বিষয়:   সময়ের আলো  ইউক্রেন  কিয়েভ  রাশিয়া  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: