গোপন ক্যামেরায় সহকর্মীদের ভিডিও ধারণ, যুক্তরাষ্ট্রে ভারতীয় চিকিৎসকের জেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হাসপাতালের বাথরুমে গোপন ক্যামেরা বসিয়ে সহকর্মীদের ভিডিও ধারণের ঘটনায় অদ্বৈত দেশমুখ নামে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে দেশটির

2026-07-22T13:45:45+00:00
2026-07-22T13:49:23+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গোপন ক্যামেরায় সহকর্মীদের ভিডিও ধারণ, যুক্তরাষ্ট্রে ভারতীয় চিকিৎসকের জেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে হাসপাতালের বাথরুমে গোপন ক্যামেরা বসিয়ে সহকর্মীদের ভিডিও ধারণের ঘটনায় অদ্বৈত দেশমুখ নামে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গোপন রেকর্ডিং ও প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ডসহ একাধিক শাস্তি দেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের প্রোমেডিকা টোলেডো হাসপাতালে ঘটনাটি প্রকাশ্যে আসে। হাসপাতালের একটি বাথরুমে লুকানো অবস্থায় একটি মোবাইল ফোন খুঁজে পান এক কর্মী। ফোনটি সরানোর চেষ্টা করলে দেশমুখ সেটি নিজের দাবি করে নিয়ে যান।

পরে টোলেডো পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ তদন্তে ওই ফোনে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ধারণ করা ৮০টির বেশি ছবি পাওয়া যায়। 

তদন্তকারীরা ৬ জন ভুক্তভোগীকে শনাক্ত করেন। তাদের কেউই গোপনে ধারণ করা এসব ভিডিও বা ছবির অনুমতি দেননি। পুলিশ ধারণা করছে, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারেন।

চিকিৎসক দেশমুখ প্রমাণ নষ্টের চেষ্টার একটি অভিযোগ এবং গোপনে ভিডিও ধারণের সাতটি অভিযোগে দোষ স্বীকার করেন। 


লুকাস কাউন্টি কমন প্লিজ কোর্ট তাকে ছয় মাসের কারাদণ্ড, তিন বছরের প্রবেশন এবং ১৫ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাকে নিয়মিত কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য চিকিৎসা চালিয়ে যেতে বলা হয়েছে।

ঘটনার সময় দেশমুখ ইউনিভার্সিটি অব টোলেডোর মেডিকেল আবাসিক হিসেবে ইউরোলজি বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন। অভিযোগ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় তাকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়ে তার রেসিডেন্সি নবায়ন স্থগিত করে।

সাজা ঘোষণার আগে দেশমুখ ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান। তার আইনজীবী কারাদণ্ডের পরিবর্তে শর্তসাপেক্ষে স্বাভাবিক জীবনযাপনের আবেদন করলেও আদালত তাকে জেলের সাজা দেয়।

সূত্র: এনডিটিভি

সময়ের আলো/এমকে/আআ


  বিষয়:   সহকর্মী  ভিডিও ধারণ  যুক্তরাষ্ট্র  ভারত  চিকিৎসক  জেল  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: