জুন মাসের পর জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের

2026-07-22T14:41:30+00:00
2026-07-22T14:41:30+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জুন মাসের পর জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৯৪ ডলার অতিক্রম করেছে, যা গত জুন মাসের শুরুর পর থেকে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের টানা ১১ দিনের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাটিতে হামলা জোরদার করার পরপরই জ্বালানি তেলের এই দরপতন ও ঊর্ধ্বগতি দেখা যায়।

প্রতিবেদনে জানা গেছে, আজ সকাল ৯টা নাগাদ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৪.২৫ ডলারে লেনদেন হয়। যা জুন মাসের শুরুর পর একদিনের হিসাবে সর্বোচ্চ দর বৃদ্ধি।

যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যে আক্রমণ আরও জোরদার করেছে ইরান। যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর।

ইরান এক বার্তায় জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় নিয়ম লঙ্ঘন করার অভিযোগে তারা দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেগুলোর যাত্রা আটকে দিয়েছে।

সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: