নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে বিরিয়ানি হাউজে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীতে বাসি খাবার সংরক্ষণ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে দুই বিরিয়ানি হাউজকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে

2026-07-22T23:08:11+00:00
2026-07-22T23:08:11+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে বিরিয়ানি হাউজে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:০৮ পিএম 
ছবি : সময়ের আলো
নোয়াখালীতে বাসি খাবার সংরক্ষণ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে দুই বিরিয়ানি হাউজকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) জেলা শহরের মাইজদী টাউনহল মোড় ও দত্তেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে টাউনহল মোড়ের মেসার্স হাজী বিরিয়ানি হাউজে বাসি খিচুড়ি, তেহারি, বিরিয়ানি ও সিদ্ধ ডিম পলিথিনে ভরে ফ্রিজে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা বাসি খাবার ধ্বংস করা হয়।

এদিকে দত্তেরহাটের মেসার্স টোকিও কাচ্চি বাড়িতে কাচ্চিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কেওড়া জল ও খাবার রঙিন করতে ‘কাশ্মীরি চিলি’ নামে রং ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এছাড়া রান্না করা ও কাঁচা খাবার একই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স ও জেলা ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   নোয়াখালী  বাসি খাবার বিক্রি  অভিযোগ  বিরিয়ানি হাউজ  জরিমানা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: