‘আপনিই যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করেছেন’ : মোদিকে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পরপরই তাকে তীব্র আক্রমণে বিদ্ধ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদীর মন্তব্যের

2026-07-23T11:16:32+00:00
2026-07-23T12:12:04+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘আপনিই যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করেছেন’ : মোদিকে রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:১৬ এএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ১২:১২ পিএম
ছবি : সংগৃহীত
প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পরপরই তাকে তীব্র আক্রমণে বিদ্ধ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদীর মন্তব্যের জবাবে কংগ্রেসের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নিজেই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে উৎসাহিত করেছেন এবং এর জন্য দায়ীদের সুরক্ষাবলয় তৈরি করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, আমাদের যুবসমাজের ভবিষ্যৎ সবচেয়ে বেশি নষ্ট করেছেন আপনি নিজেই। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি কবজা ও ধ্বংস করার অনুমতি ও উৎসাহ দিয়েছেন— এবং এর পেছনে দায়ী প্রতিটি ব্যক্তিকে সুরক্ষা দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পুনর্ব্যক্ত করে রাহুল গান্ধী সরকারের সামনে তিনটি ‘অপরিবর্তনযোগ্য’ শর্ত তুলে ধরেন: ১. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত বা পদত্যাগ; ২. ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছে সরকারের ক্ষমা প্রার্থনা; ৩. আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা বা নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

এর আগে, নিট পরীক্ষা নিয়ে যন্তর মন্তরে ককবোচ জনতা পার্টি (সিজেপি)-র টানা ৩০ দিনের বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে মোদি ঘোষণা করেছিলেন, প্রশ্ন ফাঁস মামলার দ্রুত নিষ্পত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

তবে এ পদক্ষেপকে স্রেফ সরকারের ‘আতঙ্ক ও আইওয়াশ’ বলে অভিহিত করেছেন বিরোধীরা। বুধবার এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী দাবি করেন, ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৫২টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যা প্রায় সাড়ে ৭ কোটি শিক্ষার্থীর জীবন বিপন্ন করেছে।

তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান প্রমাণ করে দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থা চালানোর মতো সক্ষমতা তার নেই। তার পদত্যাগের দাবি অত্যন্ত যৌক্তিক।’


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ জনতা পার্টি  আন্দোলন  নিট  পরীক্ষা  মোদি  রাহুল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: