শিক্ষার্থীদের ডেকে ২ ঘণ্টা বসিয়ে রেখে অপমান করেছে সরকার : আসাদউদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ককবোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে চলা শিক্ষার্থী আন্দোলন দমন ও তাদের প্রতি নরেন্দ্র মোদি

2026-07-23T15:30:27+00:00
2026-07-23T15:30:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষার্থীদের ডেকে ২ ঘণ্টা বসিয়ে রেখে অপমান করেছে সরকার : আসাদউদ্দিন ওয়াইসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৩০ পিএম 
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। ছবি : সংগৃহীত
ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ককবোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে চলা শিক্ষার্থী আন্দোলন দমন ও তাদের প্রতি নরেন্দ্র মোদি সরকারের আচরণের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, সরকার তরুণ শিক্ষার্থীদের আলোচনার কথা বলে ডেকে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে অপমান করছে।

সংবাদ মাধ্যমে ওয়াইসি বলেন, ‘আপনারা ছোট ছোট তরুণ শিক্ষার্থীদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বাসভবনে ডেকে নিয়ে গিয়ে দুই ঘণ্টা বসিয়ে রাখছেন, কিন্তু তাদের সাথে কোনো কথা বলছেন না। আপনারা তাদের অসম্মান ও অপমান করছেন। তরুণদের সাথে কীভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, সরকারের তা শেখা উচিত।

চলমান সংকট ও বিশৃঙ্খলার জন্য সরাসরি কেন্দ্র সরকারকে দায়ী করে ওয়াইসি বলেন, ‘আজ যা কিছু ঘটছে, তার সবকিছুর জন্য এই সরকারই দায়ী। সরকার তাদের নিজেদের ব্যর্থতা লুকোতে কেন বিরোধী দলগুলোর ওপর দোষ চাপাচ্ছে? আপনাদের যে ভুলগুলো হয়েছে, তা প্রকাশ্যে স্বীকার করে নেওয়া উচিত। অথচ আপনারা ভুল স্বীকার পর্যন্ত করছেন না।’

সংসদে থাকা একক সংখ্যাগরিষ্ঠতার বলপ্রয়োগ করে সরকার সকল ভিন্নমত ও আন্দোলনকে দমন করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি।

ওয়াইসি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা ভাবছেন আপনাদের বড় সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই সবাইকে গায়ের জোরে চেপে রাখতে পারবেন? আপনারা পারবেন না। তরুণদের শক্তিকে আপনারা বড্ড কম করে দেখছেন।’

সময়ের আলো/কেএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: