ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নতুন নেতৃত্ব নির্বাচিত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নির্বাচন। এতে সভাপতি পদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার

2026-07-23T20:12:01+00:00
2026-07-23T20:12:01+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
খেলা
ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নতুন নেতৃত্ব নির্বাচিত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:১২ পিএম 
ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নতুন নেতৃত্ব নির্বাচিত। সংগৃহীত ছবি
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নির্বাচন। এতে সভাপতি পদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এবং মহাসচিব পদে ড. মারুফ আহমেদ মৃদুল নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ২১ জন ভোটারের মধ্যে ১৯ জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন। এ ছাড়া উপ-মহাসচিব (যুগ্ম সম্পাদক) পদে হেদায়েতুল আজিজ এবং কোষাধ্যক্ষ পদে আসিফুল হাসান মাসুদ নির্বাচিত হয়েছেন।


কমিটির নির্বাচিত আটজন নির্বাহী সদস্য হলেন, ড. মুহাম্মদ সোহরাব হোসেন, মো. আনোয়ার কবির চৌধুরী, মো. সাইফ উদ্দিন, মীর এনায়েত হোসেন, মো. হাসানুজ্জামান ঝরু, মো. মোস্তাক সরকার, মেজর কানিজ ফাতেমা, ফরিদা আক্তার আসমা এবং মো. শহীদুল্লাহ (প্যারা অ্যাথলেট কমিশন প্রতিনিধি)।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ন্যাশনাল  প্যারালিম্পিক কমিটি  বাংলাদেশ  নতুন নেতৃত্ব  নির্বাচিত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: