আজ শিল্পকলায় রুনা লায়লা সংগীত সন্ধ্যা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আজ সন্ধ্যায় সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়াবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন তিনি।

2026-07-24T02:34:01+00:00
2026-07-24T02:34:01+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আনন্দ সময়
আজ শিল্পকলায় রুনা লায়লা সংগীত সন্ধ্যা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৩৪ এএম 
কণ্ঠশিল্পী রুনা লায়লা। ছবি : সংগৃহীত
আজ সন্ধ্যায় সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়াবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন তিনি। শোনাবেন তার গৌরবময় সংগীতজীবনের কালজয়ী ১০টি গান। ছয় দশকের ক্যারিয়ারে শিল্পকলা একাডেমিতে এটিই হবে রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান।  

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা গণমাধ্যমকে বলেন, আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। 
শিল্পী আরও বলেন, ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে। 

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে রুনা লায়লা তার ৬২ বছরের গৌরবময় সংগীতজীবন থেকে কালজয়ী, শ্রোতাপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। বিভিন্ন সময়ের কালজয়ী গানগুলো দিয়ে এই আয়োজন সাজানো। শুধু গান পরিবেশনই নয়, একই অনুষ্ঠানে রুনা লায়লাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। এখানেই শেষ নয়, এই আয়োজনের টিকেট বিক্রির অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। শিল্পকলা একাডেমি জানিয়েছে, টিকেট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

এর আগে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে এ রকম অনুষ্ঠান করেছে শিল্পকলা একাডেমি। তারাও একক সংগীতসন্ধ্যায় গান পরিবেশন করেছেন। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবীন বলেন, আমাদের সংগীতে জীবন্ত কিংবদন্তিদের নিয়ে এ ধরনের আয়োজন খুব একটা হয়নি। আমরা চেষ্টা করছি, তাদের প্রতি দেশের সম্মানটা পৌঁছে দিতে। সে ধারাবাহিকতায় এবার রুনা লায়লাকে নিয়ে আমাদের নতুন আয়োজন। পারিবারিক কাজে মাসখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। ফিরেই শিল্পকলা একাডেমির একক গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

এই অনুষ্ঠান শেষ করেই আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন এই গুণী শিল্পী। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন।

বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও টেলিভিশন অনুষ্ঠান ও সিনেমায় খুবই কম গান করছেন রুনা লায়লা। অনেক দিন পর ‘প্রিন্স’ সিনেমায় প্লেব্যাক করে সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছেন তিনি। তরুণ শিল্পী প্রীতম হাসানের সঙ্গে গাওয়া তার ‘জ্বালা জ্বালা’ গানটি অল্প সময়ে অনেকের মনোযোগ কেড়েছে। তার আগে তিনি গানের ভুবনে পুনরায় আলোড়ন তুলেছেন অনলাইন সংগীতানুষ্ঠান ‘কোক স্টুডিও বাংলা’য় ‘দামা দাম মাস্ত কালান্দার’ গানটির ফিউশন পরিবেশনা দিয়ে। সবশেষ ঈদের আনন্দমেলায় গান নিয়ে হাজির হয়েছিলেন রুনা লায়লা।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিল্পকলা  রুনা লায়লা  সংগীত  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: