সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে

2026-07-24T22:03:10+00:00
2026-07-24T22:03:38+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
রাজনীতি
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:০৩ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১০:০৩ পিএম
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ দাবি জানান দলটির নেতারা।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে এবং স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি বলেন, বিএনপি যদি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, তাহলে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

আখতার হোসেন অভিযোগ করেন, পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের গুম ও খুনের বৈধতা তিনি দিয়েছিলেন। এছাড়া চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনা যখন ছাত্র-জনতার ওপর গণহত্যা চালায়, তখনও তিনি নীরব থেকে সেই গণহত্যাকে সমর্থন দিয়েছেন।

তিনি আরও বলেন, অসুস্থতার অজুহাতে পদত্যাগ করলেও মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে এমন কিছু অপ্রাসঙ্গিক ঐতিহাসিক ন্যারেটিভ বা বিবরণ যুক্ত করেছেন, যা মূলত নিজের জন্য একটি ‘সেফ এক্সিট’ বা নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ তৈরির চেষ্টা।


বিএনপির সমালোচনা করে আখতার হোসেন বলেন, মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা নেই-এ কথা অনেক আগেই বিএনপিকে জানানো হয়েছিল। কিন্তু সে সময় দলটি তাকে অভিশংসনের উদ্যোগ না নিয়ে বিভিন্ন সামাজিক ও সরকারি কর্মসূচিতে যুক্ত রেখে তার অবস্থান আরও শক্ত করতে সহায়তা করেছিল।

তিনি আরও বলেন, এতদিন রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার কথা বলা হয়েছিল। তবে পদত্যাগের পর তার আর কোনো আইনি সুরক্ষা নেই।

সংবাদ ব্রিফিংয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, আগামী নির্বাচনকালীন সময়ে নিজেদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতির দায়িত্বে রাখতে চায় বিএনপি। সে কারণেই সরকার গঠনের পাঁচ মাস পর রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, অতীতেও রাষ্ট্রপতির পদে নিজেদের সুবিধাজনক ব্যক্তিকে বসিয়ে নির্বাচনকালীন সুবিধা নেওয়ার ইতিহাস বিএনপির রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও সেই পুরোনো কৌশলেরই অংশ।

সংবাদ ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, এনসিপি নেত্রী মনিরা শারমিনসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   রাষ্ট্রপতি  সাহাবুদ্দিন  গ্রেফতার  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: