ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের মতো কয়েকটি বিষয়ে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে এবং নীতিগত সমঝোতা হয়েছে। তবে তাদের প্রধান দাবি— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ— নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।
শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে সিজেপির জাতীয় মুখপাত্র অশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে এ ধরনের বৈঠকের কোনো অর্থ থাকে না।
তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ না করেন, তাহলে সরকার সেটি স্পষ্ট জানিয়ে দিক। সেক্ষেত্রে এ ধরনের বৈঠকের কোনো মূল্য নেই। এরপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করব। সরকার যদি একই অবস্থানে থাকে, তাহলে আমাদের কঠোর আন্দোলনের পথেই যেতে বাধ্য হতে হবে।
সিজেপির নেতৃত্বে চলমান আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থা প্রত্যাহার।
সময়ের আলো/কেএইচ