জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কেউ খুন করলেও তাকে আইনের আওতায় আনা যাবে না— এমন সাংবিধানিক বাধা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।
শনিবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কেউ খুন করলেও তাকে আইনের আওতায় আনা যাবে না, এমন সাংবিধানিক বাধা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়; জবাবদিহিতা ও ন্যায়বিচারই রাষ্ট্রের মূল ভিত্তি।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন ও সবার জন্য সমান জবাবদিহিতা নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক শর্ত। তাই কোনো ব্যক্তি বা পদকে আইনের ঊর্ধ্বে রাখার সুযোগ থাকা উচিত নয়।
সময়ের আলো/কেএইচ