বোয়ালখালীতে দরজা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে একটি বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা প্রায় ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫০

2026-07-25T14:39:41+00:00
2026-07-25T14:39:41+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে দরজা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:৩৯ পিএম 
বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে একটি বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা প্রায় ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়ির বাসিন্দা।


জালাল উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ঘরে তালা লাগিয়ে স্ত্রীকে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে দেখেন, ঘরের প্রধান দরজার তালা ভাঙা এবং আলমারির তালা ভেঙে ভেতরের জিনিসপত্র এলোমেলো করে রাখা হয়েছে।

তার দাবি, আলমারিতে রাখা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বোয়ালখালী  দরজা ভেঙে  স্বর্ণালংকার  নগদ অর্থ  চুরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: