ক্ষেপণাস্ত্র মজুদ কমে যাওয়ায় ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে টানা ১৩ দিনের সামরিক হামলার পর আপাতত নতুন করে হামলা থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন

2026-07-26T10:49:14+00:00
2026-07-26T10:49:14+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ক্ষেপণাস্ত্র মজুদ কমে যাওয়ায় ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৪৯ এএম 
সংগৃহীত ছবি
ইরানে টানা ১৩ দিনের সামরিক হামলার পর আপাতত নতুন করে হামলা থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস প্রশাসনের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে অ্যাক্সিওস দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, হামলা স্থগিতের নির্দেশটি সাময়িক নাকি দীর্ঘমেয়াদি— তা এখনো স্পষ্ট নয়।

প্রতিবেদনটিতে বলা হয়, ট্রাম্পের এ সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দেওয়ার ইচ্ছার প্রতিফলন, অন্যদিকে বর্তমান মাত্রার সামরিক হামলা কার্যকারিতার সীমায় পৌঁছেছে— এমন মূল্যায়নও এতে উঠে এসেছে।

তবে সূত্রগুলোর দাবি, পরিস্থিতি পরিবর্তিত হলে বড় পরিসরের সামরিক অভিযান আবারও শুরু করার সম্ভাবনা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিকল্প পরিকল্পনাও প্রস্তুত করছে।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  হুতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: