১৫ দিনের যুদ্ধে ১১ মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১৫ দিনের সংঘাতে ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।রোববার (২৬ জুলাই)

2026-07-26T11:43:06+00:00
2026-07-26T11:43:06+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
১৫ দিনের যুদ্ধে ১১ মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৪৩ এএম 
সংগৃহীত ছবি
১৫ দিনের সংঘাতে ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (২৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

মোহেব্বি দাবি করেন, ইরানের হামলায় ১৭টি নজরদারি ও অপারেশনাল ড্রোন ধ্বংস হয়েছে, যার মধ্যে আটটি ছিল একেবারে নতুন। এছাড়া একটি আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী (এরিয়াল রিফুয়েলিং) বিমান ধ্বংস করা হয়েছে।

তবে আইআরজিসির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


সূত্র: ইরনা

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  হুতি  ইউক্রেন  ইসরায়েল  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: