ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান প্রদেশে রোববার (২৬ জুলাই) ভোরে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত

2026-07-26T12:00:49+00:00
2026-07-26T12:01:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ১২:০১ পিএম
সংগৃহীত ছবি
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান প্রদেশে রোববার (২৬ জুলাই) ভোরে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান গোলাম রেজা নেজাদ খালেগি জানান, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতি নিরূপণে মূল্যায়ন দল ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের প্রাথমিক প্রতিবেদনে কোনো ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইরানের ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ৪৬ মিনিটে  ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বার্দসির কাউন্টি, যা প্রাদেশিক রাজধানী কেরমান শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

সাম্প্রতিক মাসগুলোতে ইরানে একই ধরনের কয়েকটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত মে মাসে তেহরানের কাছে এবং মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেবারও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  হুতি  ইউক্রেন  ইসরায়েল  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: