হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র

2026-07-26T13:30:19+00:00
2026-07-26T13:30:19+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৩০ পিএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলোচনায় উভয় পক্ষের মধ্যে অগ্রগতি হয়েছে এবং কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করার বিভিন্ন কার্যকর ব্যবস্থা এবং উপকূলীয় দুই দেশের সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে প্রণালীটি পরিচালনার নীতিমালা নিয়ে মতবিনিময় হয়।

বাঘাইয়ের ভাষ্য, আলোচনাগুলো ‘উপকারী’ ছিল এবং এতে অগ্রগতি হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের পরামর্শ অব্যাহত রয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও আঞ্চলিক দুই সূত্রের বরাতে জানিয়েছে, ইরান-ওমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও সময় লাগবে।

প্রতিবেদন অনুযায়ী, ওমানের কর্মকর্তারা শুক্রবার তেহরানে পৌঁছে আলোচনা শুরু করেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা ১৩ রাতের হামলার পর ইরানে মার্কিন বোমা হামলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

সিবিএসের দাবি, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক দুই কর্মকর্তা জানিয়েছেন, সংবেদনশীল কূটনৈতিক প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সে কারণেই সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হয়েছিল।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  হুতি  ইউক্রেন  ইসরায়েল  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: