জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করতে কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয়

দেশে প্রথম বারের মতো জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে ঢাকার বাইরে। এবার কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

2026-07-26T21:46:59+00:00
2026-07-26T21:47:54+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করতে কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৪৬ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৯:৪৭ পিএম
আচমিতা খেলার মাঠ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। ছবি : সমেয়র আলো
দেশে প্রথম বারের মতো জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে ঢাকার বাইরে। এবার কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হচ্ছে। আর অনুষ্ঠানের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ১৬ আগষ্ট জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করতে কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ দিন কটিয়াদী উপজেলা সদরের চারিপাড়া এলাকায় একটি মৎস্য হ্যাচারি থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান থেকে সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন তিনি।

এদিকে ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।

রোববার (২৬ জুলাই) কটিয়াদীতে অনুষ্ঠানের সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন সরকারের দুই প্রতিমন্ত্রী।


রোববার বিকেলে কটিয়াদী উপজেলার আচমিতা কার্প হ্যাচারি কমপ্লেক্স, বেতালের ডোবা (জলাশয়), জনসভাস্থল হিসেবে নির্ধারিত কটিয়াদী কলেজ মাঠ, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আচমিতা খেলার মাঠ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আশফাক আহমেদ জুন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মত বিনিময় সভায় অংশ নেন প্রভাবশালী দুই মন্ত্রী।

সময়ের আলো/জোই


  বিষয়:   জাতীয়  মৎস্য সপ্তাহ  উদ্বোধন  ১৬ আগস্ট  কিশোরগঞ্জ  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: