পাপ কিন্তু বাপকেও ছাড়ে না : সারজিস

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সতর্ক করে বলেছেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।রোববার

2026-07-26T23:37:57+00:00
2026-07-26T23:37:57+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
রাজনীতি
পাপ কিন্তু বাপকেও ছাড়ে না : সারজিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৩৭ পিএম 
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সতর্ক করে বলেছেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। 

রোববার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-

‘বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গ্রিন সিগনালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিটিং ও ঝটিকা মিছিল হয়েছে।


প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের ওপর স্বৈরাচার আওয়ামী লীগের করা ১৭ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন?

এত তাড়াতাড়ি শহিদ ওয়াসিমসহ জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া, রক্ত দেওয়া আপনাদের শত শত নেতাকর্মীদের সব ত্যাগ ভুলে গেলেন?

নাকি আপনাদের নেতাকর্মীদের ওপরে এত জুলুম, নির্যাতন কিংবা তাদের রক্ত, জীবনের কোনও মূল্য আপনাদের কাছে নেই? নাকি যা বলেন কিংবা যা করেন সবই লোক দেখানো?

নেতাকর্মীদের কথা বাদই দিলাম, বেগম খালেদা জিয়ার সাথে যেই নির্মমতা হলো, সেসব কীভাবে ৬ মাস যেতে না যেতেই ভুলে গেলেন?

মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।’ 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সারজিস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: