নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালে বাস, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রধান ফটক ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ভেতরে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-07-26T23:46:16+00:00
2026-07-26T23:46:16+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিবিধ
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালে বাস, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৪৬ পিএম 
রোববার সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রধান ফটক ভেঙে একটি যাত্রীবাহী বাস ভেতরে ঢুকে পড়ে। ছবি : সংগৃহীত
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রধান ফটক ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ভেতরে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কুর্মিটোলা হাসপাতালের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়।নিহত রফিকুল ইসলাম হাসপাতালের পাশের রেডিসন ব্লু হোটেলে স্টোর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ বলছে, মহাখালীর দিক থেকে আসা প্রজাপতি পরিবহনের বাসটি হাসপাতালের ফটকের সামনে থামার কথা ছিল। তবে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফটকের পাশের গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়াল ধসে পড়ে রফিকুল ইসলাম নিহত হন। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ,বাসটির ব্রেক বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি জব্দ করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: