ইংলিশ লিগে হামজার পর আরেক বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলি ওয়াহিদের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। ইংলিশ ক্লাব ফুলহামের সিনিয়র দলের হয়ে প্রথমবার

2026-07-27T04:07:42+00:00
2026-07-27T04:07:42+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
ইংলিশ লিগে হামজার পর আরেক বাংলাদেশি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:০৭ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলি ওয়াহিদের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। ইংলিশ ক্লাব ফুলহামের সিনিয়র দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছেন এই প্রতিশ্রুতিশীল উইঙ্গার। শনিবার নরউইচ সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামানো হয় তাকে।

ম্যাচে ফুলহাম ২-০ গোলে পরাজিত হলেও ১৯ বছর বয়সি ফারহানের জন্য এটি ছিল বিশেষ একটি দিন। স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে সিনিয়র দলের জার্সিতে প্রথমবার খেলার সুযোগ পান তিনি। ম্যাচটি রুদ্ধদ্বার হওয়ায় সরাসরি সম্প্রচার হয়নি। তবে ক্লাবের ম্যাচ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফারহানের নেওয়া একটি দারুণ বাঁকানো শট নরউইচ গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলেছিল।

ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে। তার বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত হলেও দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ছোটবেলায় চেলসির একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হলেও ২০১৯ সালে তিনি যোগ দেন ফুলহামের একাডেমিতে। এরপর ধাপে ধাপে নিজের অবস্থান শক্ত করেন এই বাঁ প্রান্তের আক্রমণভাগের খেলোয়াড়। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ দলে অভিষেক, ২০২৩ সালে স্কলারশিপ চুক্তি এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-২১ দলে উন্নীত হওয়ার পর ২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তিতে সই করেন।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ টুতে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন তিনি। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও ফারহানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আন্তর্জাতিক সূচিতে কিংবা সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে এই উদীয়মান উইঙ্গারকে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ইংলিশ লিগ  হামজা  বাংলাদেশি  সময়ের আলো 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: