টেলিভিশন অঙ্গনের পথিকৃৎ মোস্তাফিজুর রহমান আর নেই

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশের টেলিভিশন জগতের অন্যতম পথিকৃৎ, প্রখ্যাত নির্মাতা ও সম্প্রচার সংগঠক মোস্তাফিজুর রহমান মারা গেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক

2026-07-27T14:48:47+00:00
2026-07-27T14:48:47+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আনন্দ সময়
টেলিভিশন অঙ্গনের পথিকৃৎ মোস্তাফিজুর রহমান আর নেই
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:৪৮ পিএম 
মোস্তাফিজুর রহমান। সংগৃহীত ছবি
বাংলাদেশের টেলিভিশন জগতের অন্যতম পথিকৃৎ, প্রখ্যাত নির্মাতা ও সম্প্রচার সংগঠক মোস্তাফিজুর রহমান মারা গেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৬ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। গণমাধ্যম ব্যক্তিত্ব ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা খ ম হারুন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোস্তাফিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণালী সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযোজক ও নির্মাতা ছিলেন মোস্তাফিজুর রহমান। তাঁর প্রযোজনায় নির্মিত বাংলা টেলিভিশনের বেশ কয়েকটি নাটক আজও দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত।

তাঁর নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘সকাল সন্ধ্যা’, ‘এইসব দিনরাত্রি’ এবং ‘শঙ্খনীল কারাগার’। সৃজনশীল নির্মাণশৈলী, দূরদর্শী পরিকল্পনা এবং নান্দনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি দেশের টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।


দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) হিসেবেও দায়িত্ব পালন করেন। অবসরের পর বেসরকারি টেলিভিশন খাতের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাভিশন ও গাজী টিভি (জিটিভি) প্রতিষ্ঠার পেছনেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। আধুনিক সম্প্রচারব্যবস্থা গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তা দেশের টেলিভিশন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

মোস্তাফিজুর রহমানের হাত ধরেই গণমাধ্যমে পথচলা শুরু করেছেন অসংখ্য নির্মাতা, উপস্থাপক ও গণমাধ্যমকর্মী। তিনি শুধু একজন সফল প্রযোজক বা প্রশাসকই ছিলেন না, ছিলেন দক্ষ সংগঠক, অভিভাবক এবং নতুন প্রজন্মের নির্মাতাদের অনুপ্রেরণার উৎস। নতুন প্রতিভা খুঁজে বের করা, তাদের সুযোগ সৃষ্টি করা এবং পেশাগতভাবে গড়ে তুলতে তিনি সবসময় আন্তরিক ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মোস্তাফিজুর রহমান  টেলিভিশন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: