ফরিদপুরে খাল খনন শেষে ১ কোটির বেশি টাকা ফেরত দিলেন দুই ইউএনও

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে ভাঙ্গা ও সদরপুর উপজেলার চারটি খাল খনন প্রকল্প শেষে মোট ১ কোটি

2026-07-27T18:50:42+00:00
2026-07-27T18:50:42+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
ফরিদপুরে খাল খনন শেষে ১ কোটির বেশি টাকা ফেরত দিলেন দুই ইউএনও
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৫০ পিএম 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. মাহমুদুল হাসান ও মোহ. শরীফ শাওন। ছবি : সংগৃহীত
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে ভাঙ্গা ও সদরপুর উপজেলার চারটি খাল খনন প্রকল্প শেষে মোট ১ কোটি ৮০ হাজার ৫৩৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

এর মধ্যে ভাঙ্গা উপজেলায় খাল খনন শেষে ৬৪ লাখ ৩৯ হাজার ৯১৬ টাকা ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. মাহমুদুল হাসান এবং সদরপুর উপজেলায় খাল খনন শেষে ৩৬ লাখ ৪০ হাজার ৬২০ টাকা ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ শাওন। সরকারি কাজে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এই নজির স্থাপন করায় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য ও সংশ্লিষ্ট দুই ইউএনওকে ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলায় মানিকদহ ইউনিয়নের ৮ কিলোমিটার ও ঘারুয়া ইউনিয়নের ৬ কিলোমিটারসহ মোট ১৪ কিলোমিটার খাল খনন প্রকল্প বাস্তবায়িত হয়। প্রকল্প কর্মকর্তা নিয়োগের মাধ্যমে কাজ সম্পন্ন করার পর দেখা যায়, বরাদ্দকৃত অর্থের মধ্য থেকে ৬৪ লাখ ৩৯ হাজার ৯১৬ টাকা উদ্বৃত্ত রয়েছে। পরবর্তীতে এই অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

অন্যদিকে, সদরপুর উপজেলায় লোহারটেক ব্রিজ থেকে শ্রীরামদী বাজার পর্যন্ত ৪ কিলোমিটার এবং দড়িকৃষ্ণপুর কাটাখাল ব্রিজ থেকে ভুবনেশ্বর নদ অভিমুখে সাড়ে চার কিলোমিটারসহ মোট সাড়ে ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের কাজ শেষে ৩৬ লাখ ৪০ হাজার ৬২০ টাকা উদ্বৃত্ত থাকে। নিয়মানুযায়ী সেই অতিরিক্ত অর্থও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভাঙ্গা ও সদরপুর উপজেলার এই চারটি খাল খনন প্রকল্প থেকে সর্বমোট ১ কোটি ৮০ হাজার ৫৩৬ টাকা ফেরত দেওয়া হলো।


এ বিষয়ে ভাঙ্গা ও সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানান, যথাযথ অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ কাজের গুণগত মান বজায় রেখেই খাল খনন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের প্রচার বা আত্মপ্রচারের উদ্দেশ্যে নয়, বরং নিয়ম ও স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পের অব্যয়িত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গা ও সদরপুরের খাল খনন প্রকল্প শেষে এক কোটি টাকার বেশি উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া একটি নজিরবিহীন ঘটনা।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। অতীতে যেভাবে লুটপাট হয়েছে, তা আর হতে দেওয়া হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ফরিদপুর  খাল খনন  টাকা ফেরত  ইউএনও  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: