বিরোধী দলের বক্তব্য থেকেই বিভেদের শুরু : এ্যানি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সব আওয়ামী লীগের নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যাননি, সবার বিরুদ্ধে

2026-07-28T21:07:01+00:00
2026-07-28T21:07:01+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিরোধী দলের বক্তব্য থেকেই বিভেদের শুরু : এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:০৭ পিএম 
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সব আওয়ামী লীগের নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যাননি, সবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগও নেই। মামলার ধরণও এক নয়। বিরোধী দল সংসদে বলছে, তারা ভালো আওয়ামী লীগকে সঙ্গে নেবে। এখান থেকেই বিভেদের শুরু।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আমরা বাংলাদেশি’ নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

এ্যানি বলেন, ‘নির্বাচনের আগে আমরা শুনেছি তাদের অনেকে বহু টাকার মালিক হয়েছেন। কারও পিএস বা সহকারীর কাছে টাকা উদ্ধার হয়েছে। যারা বিগত দিনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। 


তিনি বলেন, জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, গত ১৭ বছর কোথায় ছিল— এগুলো প্রশ্নের বিষয়। আমরা যুগপৎ আন্দোলন করেছি, জোট করেছি। এখন তারা বলছে একাই আন্দোলন করেছে। কিন্তু একটি অভ্যুত্থানের ভিত্তি লাগে। সেই ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রবাসী ভোটেও প্রভাব বিস্তারের অভিযোগ করেন তিনি। যেসব আসনে অনিয়মের অভিযোগ রয়েছে, সেখানে নজর রাখার আহ্বান জানান এ্যানি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিরোধী দল  বক্তব্য  বিভেদ  এ্যানি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: