সাংসদ গোলাম রছুলের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর মিডিয়া

2026-07-28T21:16:57+00:00
2026-07-28T22:07:09+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাজনীতি
জামায়াত মিডিয়া উইং
সাংসদ গোলাম রছুলের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ১০:০৭ পিএম
সংগৃহীত ছবি
যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর মিডিয়া উইং। এ বিষয়ে তার চিকিৎসা সংক্রান্ত কিছু নথিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জামায়াত মিডিয়া উইংয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়, মানসিক সমস্যায় আক্রান্ত এক নারীর বিরুদ্ধে মব তৈরি করা হচ্ছে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে তার বাড়িতে হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এদিকে সংসদ সদস্য গোলাম রছুল এক ভিডিওবার্তায় জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং ভারতের হায়দরাবাদসহ বাংলাদেশে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা করানো হয়েছে।

তিনি বলেন, স্থানীয় একটি মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রাস্তাটি তাদের অর্থে কেনা এবং এটি সচল রাখার বিষয় নিয়ে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে তার মেয়ের কথা-কাটাকাটি হয়।


ভিডিওবার্তায় গোলাম রছুল আরও অভিযোগ করেন, তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার বাড়িতে হামলা বা অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। মেহজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে বেপরোয়া আচরণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   গোলাম রছুল  জামায়াত  সিজোফ্রেনিয়া  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: