মাস না পেরোতেই আবারও ভূমিকম্পে ধ্বংসস্তূপ জাপানের সেই ‘এইন মল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া এইন কুমামোতো শপিং মলটি মাত্র এক মাস আগে

2026-07-29T09:06:37+00:00
2026-07-29T09:06:37+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মাস না পেরোতেই আবারও ভূমিকম্পে ধ্বংসস্তূপ জাপানের সেই ‘এইন মল’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:০৬ এএম 
ছবি : সংগৃহীত
জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া এইন কুমামোতো শপিং মলটি মাত্র এক মাস আগে নতুনভাবে চালু হয়েছিল। ২০১৬ সালের প্রাণঘাতী কুমামোতো ভূমিকম্প থেকে পুনরুদ্ধারের স্মারক হিসেবে ব্যাপক সংস্কার শেষে গত ১৩ জুন মলটি পুনরায় উদ্বোধন করা হয়েছিল।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরপরই মলের কর্মীরা ভেতরে থাকা ক্রেতাদের দ্রুত বাইরে সরিয়ে নেন। প্রিফেকচার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২০০ জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

তবে প্রায় এক ঘণ্টা পর মলটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের বড় অংশ ধসে পড়ে এবং পুরো স্থাপনাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পরও মলের ২০ থেকে ৩০ জন কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে গ্যাসের গন্ধ পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কুমামোতো পুলিশ জানিয়েছে, ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরাঘাতের (আফটারশক) ঝুঁকি থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

২০১৬ সালের ৭ দশমিক ৩ মাত্রার কুমামোতো ভূমিকম্পে মলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২০১৭ সাল থেকে ধাপে ধাপে পুনর্নির্মাণ ও সম্প্রসারণের কাজ শুরু হয়। সংস্কারের সময় ভূমিকম্প-সহনশীল ছাদ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

২০২৪ সালে তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি কুমামোতোতে কারখানা চালু করার পর এলাকায় মানুষের যাতায়াত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রায় ২০০টি দোকান, একটি সিনেমা হল এবং ৫ হাজার গাড়ির পার্কিং সুবিধাসহ এই শপিং মলটিতে বছরে ৮০ লাখের বেশি দর্শনার্থী আসতেন।

২০১৬ সালের ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মলের সুপারমার্কেটে মাত্র ১০ ইয়েনে অনিগিরি (জাপানি রাইস বল) বিক্রি করা হয়েছিল, যা সে সময় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

গত ১৩ জুন পুনরায় উদ্বোধনের সময় এক বিবৃতিতে এইন কুমামোতো কর্তৃপক্ষ বলেছিল, ‘উদ্বোধনের ২১ বছর এবং ২০১৬ সালের ভূমিকম্প থেকে অঞ্চলের পুনরুদ্ধারের ১০ বছর পূর্তি উপলক্ষে আমরা এই বৃহৎ সংস্কার সম্পন্ন করেছি। এই ‘রিস্টার্ট’-এর মাধ্যমে নতুন যাত্রা শুরু করছি এবং পুরো অঞ্চলের মানুষের জন্য আরও আনন্দময় একটি শপিং সেন্টার গড়ে তুলতে চাই। কিন্তু নতুন করে যাত্রা শুরুর মাত্র দেড় মাসের মধ্যেই ভয়াবহ ভূমিকম্প ও বিস্ফোরণে সেই স্বপ্ন আবারও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ভূমিকম্প  জাপান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: