তিতাস গ্যাসে ১৩৫ পদে চাকরি

সময়ের আলো ডেস্ক

চাকরি

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে ১৩ থেকে ১৮ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৩৫। আবেদনের শেষ

2026-07-29T09:40:39+00:00
2026-07-29T09:40:39+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
চাকরি
তিতাস গ্যাসে ১৩৫ পদে চাকরি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৪০ এএম 
সংগৃহীত ছবি
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে ১৩ থেকে ১৮ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৩৫। আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ
১. পদের নাম : হিসাব সহকারী, পদসংখ্যা ৪৯, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম এইচএসসি পাসসহ (বাণিজ্য) হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা, গ্রেড ১৩ ও বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম : করণিক, পদসংখ্যা ২৮, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা, গ্রেড ১৬ ও বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. পদের নাম : উন্নয়নকারী, পদসংখ্যা ৪১, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞানে এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা, গ্রেড ১৬ ও বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম : সাহায্যকারী, পদসংখ্যা ১৭, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : বিজ্ঞানে এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা, গ্রেড ১৮ ও বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৬ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।

*বিস্তারিত দেখুন তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসির ওয়েবসাইট, পেট্রোবাংলার ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে।


  বিষয়:   তিতাস গ্যাস  চাকরি  সময়ের আলো 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: