প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৭৮০ কেজি আনারস শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই)

2026-07-29T14:52:16+00:00
2026-07-29T14:52:16+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৫২ পিএম 
প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৭৮০ কেজি আনারস শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি বক্সে করে (৬০০ পিছ) ভারতীয় কিউভেরাইটি জাতের আনারস বাংলাদেশে পাঠানো হয়।

ভারতের ত্রিপুরার হর্টিকালচাররের সহকারী পরিচালক ড. প্রণী ভূষণ জমার্দিয়া বাংলাদেশে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশানারের সজীব চক্রবর্তীর নিকট আনারসগুলো হস্তান্তর করেন। 


আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে এসময় আরও উপস্থিত আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং ভারতের পক্ষে আগরতলা, শ্রীমন্তপুর ও বিলোনিয়া স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জনাব শ্রী দেবাশীষ নন্দীবাবু, ৪২ বিএসএফ এর ইনচার্জ জনাব শচীন কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রধানমন্ত্রী  আনারস  উপহার  ত্রিপুরার মুখ্যমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: