মিরাজকে সরিয়ে নেতৃত্বে লিটনকে আনার কারণ জানালেন তামিম

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে বিসিবি। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটনকে ।

2026-07-29T23:32:37+00:00
2026-07-29T23:32:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
মিরাজকে সরিয়ে নেতৃত্বে লিটনকে আনার কারণ জানালেন তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৩২ পিএম 
বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে বিসিবি। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটনকে । সাদা বলের এই সংস্করণেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। নেতৃত্বে এই পরিবর্তন আনার কারণ জানিয়েছেন তামিম ইকবাল।

বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটনকে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবি চায় তিন ফরম্যাটে দুই জন অধিনায়ককে দায়িত্ব দিতে। যে কারণে ওয়ানডের নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। আজ বুধবার বিসিবির সভা শেষে সাংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল। আমি মনে করি, আমাদের দুইজন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে দুইজন ক্যাপ্টেন থাকা উচিত।’


মিরাজের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তামিম বলেন, ‘মিরাজ সফল একজন ক্যাপ্টেন। সে পাঁচটা সিরিজরে মধ্যে চারটা সিরিজ জিতেছে। মিরাজকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, একজন পারফর্মার হিসেবে। সম্প্রতি তাকে আমরা সেভাবে দেখছিনা, বিশেষ করে ব্যাটিংয়ে।'

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মিরাজ  নেতৃত্ব  লিটন  তামিম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: