উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১ আরসা সদস্য নিহত

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী আরএসওর হামলায় আরসার সদস্য জুবায়ের নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে

2026-07-30T10:37:24+00:00
2026-07-30T11:09:15+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১ আরসা সদস্য নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:৩৭ এএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ১১:০৯ এএম
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী আরএসওর হামলায় আরসার সদস্য জুবায়ের নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

এপিবিএনের দাবি, নিহত জুবায়ের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)-এর চিহ্নিত সদস্য ছিলেন। তাদের ধারণা, প্রতিদ্বন্দ্বী সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর হামলায় তিনি নিহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এপিবিএন জানায়, গভীর রাতে আশ্রয়কেন্দ্রের ঘর থেকে মসজিদের উদ্দেশে বের হলে কয়েকজন অস্ত্রধারী জুবায়েরের পথরোধ করে তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, বেশ কিছুদিন ধরেই আরসা ও আরএসওর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে গভীর রাতে জুবায়েরের মসজিদে যাওয়ার বিষয়টিও সন্দেহের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এপিবিএন কাজ করছে বলেও জানান তিনি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   উখিয়া  রোহিঙ্গা  ক্যাম্প  আরসা সদস্য  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: