‘আজরাক বিমানঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের এক শিশুসহ তিনজন নিহত হওয়ার ঘটনার

2026-07-30T17:53:14+00:00
2026-07-30T17:53:14+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘আজরাক বিমানঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম 
বিমানবন্দরে ইরানের হামলা। ছবি : আনাদোলু
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের এক শিশুসহ তিনজন নিহত হওয়ার ঘটনার জবাবে তারা জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন থাকা আল-আজরাক বিমানঘাঁটির একটি র‌্যাম্প ও রক্ষণাবেক্ষণ শেড লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 

বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, ওই হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


এছাড়া হামলায় শত্রুপক্ষের কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ বিভাগের সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে সংস্থাটি। 

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, তাদের ভাষ্য অনুযায়ী, নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, ইসলামি ভূখণ্ড থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে। 

তবে আইআরজিসির এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   আজরাক বিমানঘাঁটি  হামলা  যুক্তরাষ্ট্র  এফ-৩৫ যুদ্ধবিমান  ধ্বংস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: