১২ দিনেই ৭০ কোটি ডলার

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিশ্বজুড়ে রাজত্ব করছে প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। মুক্তির মাত্র ১২ দিনেই ৭০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায়

2026-07-31T02:28:14+00:00
2026-07-31T05:55:34+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিশ্বজুড়ে দ্য ওডিসি রাজত্ব
১২ দিনেই ৭০ কোটি ডলার
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:২৮ এএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৫:৫৫ এএম
ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে রাজত্ব করছে প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। মুক্তির মাত্র ১২ দিনেই ৭০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৫৮৬ কোটি ৬৫ লাখ টাকা) আয়ের মাইলফলক পার করেছে সিনেমাটি।  গ্রিক মহাকাব্যনির্ভর সিনেমাটি উত্তর আমেরিকার বাজারে ৩২০ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৪০৭ দশমিক ৪ মিলিয়ন ডলারের বেশি উপার্জন করেছে।

ফলে প্রেক্ষাগৃহে চালুর মাত্র দুই সপ্তাহেরও কম সময়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট টিকেট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৭২৭ দশমিক ৯ মিলিয়ন ডলারে। এর মধ্য দিয়ে সিনেমাটি চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

চলতি বছরে হলিউডের সেরা তিন আয়ের সিনেমার তালিকায় রয়েছে- জুন মাসে মুক্তি পাওয়া ‘টয় স্টোরি ৫’ (১.০২ বিলিয়ন ডলার), এপ্রিলে মুক্তিপ্রাপ্ত ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ (১.০০১ বিলিয়ন ডলার) এবং ‘মাইকেল’ (১.০০১ বিলিয়ন ডলার)। তবে আশার কথা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই নোলানের এই সিনেমাটি তাদের সঙ্গে ১০০ কোটি ডলার বা বিলিয়ন ডলারের অভিজাত ক্লাবে যোগ দিতে যাচ্ছে।

অনেকের মতে বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা হয়ে ইতিহাস গড়বে ‘দ্য ওডিসি’।  মুক্তি পাওয়ার তৃতীয় সপ্তাহে সিনেমাটি আরও ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে আশা করা হচ্ছে। চীনে আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে। 

হোমারের ৩ হাজার বছরের পুরোনো মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিতা নিয়ঙ্গ’ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, জন লেগুইজামো ও জন বার্নথালের মতো জনপ্রিয় তারকারা। 

সময়ের আলো/আআ
  বিষয়:   ওডিসি  সিনেমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: