লাল বলে জুটি বাঁধছেন ফ্লেমিং-রুট

ক্রীড়া ডেস্ক

খেলা

স্টিফেন ফ্লেমিং আর জো রুটের নাম আসলেই আসে সাদা পোশাকে ব্যাটিং, স্লিপে দাঁড়িয়ে দুর্দান্ত ফিল্ডিং। একজন করে গেছেন ইতিহাস আরেকজন

2026-07-31T04:01:26+00:00
2026-07-31T04:01:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
লাল বলে জুটি বাঁধছেন ফ্লেমিং-রুট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:০১ এএম 
ছবি : সংগৃহীত
স্টিফেন ফ্লেমিং আর জো রুটের নাম আসলেই আসে সাদা পোশাকে ব্যাটিং, স্লিপে দাঁড়িয়ে দুর্দান্ত ফিল্ডিং। একজন করে গেছেন ইতিহাস আরেকজন বর্তমান টেস্টের সেরা ব্যাটার। এবার এই দুজন জুটি বাঁধছেন একসঙ্গে। ইংল্যান্ডের লাল বলের কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং আর দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়কত্ব পেলেন জো রুট।

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এবং স্টাইলিশ বাঁ-হাতি টপ-অর্ডার ব্যাটার ফ্লেমিং ১৯৯৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবনে তার তীক্ষè ক্রিকেটীয় মস্তিষ্ক ও নেতৃত্বগুণ কিউই ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। মাত্র ২৩ বছর বয়সে ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হন তিনি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। 

ধারাবাহিক বাজে ফলাফল এবং মাঠের বাইরের একাধিক ঘটনার জেরে বরখাস্ত করা হয় ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। তবে সীমিত ওভারের কোচিংয়ের দায়িত্বে বহাল থাকেবেন সাবেক কিউই এই অধিনায়ক।

৫৩ বছর বয়সি ফ্লেমিং এর আগে কখনো কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেননি, তবে তিনি চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে ১৭ বছরের দায়িত্বকালে দলটিকে রেকর্ড পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতিয়েছেন। আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফ্লেমিং দায়িত্বে থাকছেন না। এই সময় ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।

আসছে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের মধ্য দিয়ে শুরু হবে তার ইংল্যান্ডর কোচিং ক্যারিয়ার। অন্যদিকে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম দফায় টেস্ট অধিনায়কত্ব করেছিলেন ৩৫ বছর বয়সি রুট, তার নেতৃত্বে ইংল্যান্ড ৬৫ ম্যাচে রেকর্ড ২৭টি টেস্ট জয় পেয়েছিল।

সময়ের আলো/আআ
  বিষয়:   লাল  বল  জুটি  ফ্লেমিং  রুট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: