তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

জর্ডানে অবস্থিত মার্কিন আল-আজরাক বিমানঘাঁটিতে হামলায় এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ধ্বংসের ইরানি দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড

2026-07-31T10:04:08+00:00
2026-07-31T10:04:08+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:০৪ এএম 
সংগৃহীত ছবি
জর্ডানে অবস্থিত মার্কিন আল-আজরাক বিমানঘাঁটিতে হামলায় এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ধ্বংসের ইরানি দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, সাম্প্রতিক ইরানি হামলায় কোনো মার্কিন বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হয় মাঝপথেই প্রতিহত করা হয়েছে, নয়তো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করে তেহরান।

তবে সেন্টকম এসব দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। যদিও তারা সম্ভাব্য কোনো হতাহতের বিষয়ে মন্তব্য করেনি।

এদিকে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। টানা চতুর্থ দিনের মতো দেশটির আকাশসীমার দিকে এমন হামলার ঘটনা ঘটল।

অন্যদিকে, মার্কিন নৌ অবরোধ ভেঙে এম/টি নোরা নামের একটি তেলবাহী জাহাজ চলাচল করেছে— আইআরজিসির এমন দাবিও প্রত্যাখ্যান করেছে সেন্টকম।

মার্কিন বাহিনীর দাবি, বর্তমানে ২০টির বেশি যুদ্ধজাহাজ ও শত শত সামরিক বিমান সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী নৌ অবরোধ কার্যকর রয়েছে। পৃথক এক বিবৃতিতে সেন্টকম জানায়, বৃহস্পতিবার পর্যন্ত তারা ২৪টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে যেতে বাধ্য করেছে এবং আরও চারটি জাহাজে উঠে তল্লাশি চালিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে।

এছাড়া হরমুজ প্রণালিতে চলাচল ঝুঁকিপূর্ণ— আইআরজিসির এমন দাবিও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের ভাষ্য, বেসামরিক জাহাজের জন্য প্রকৃত হুমকি তৈরি করছে আইআরজিসির কর্মকাণ্ড।

এ দাবির সমর্থনে সেন্টকম একটি কথিত রেডিও বার্তার অডিওও প্রকাশ করেছে। সেখানে একজন আইআরজিসি সদস্যকে একটি বাণিজ্যিক জাহাজকে সতর্ক করে বলতে শোনা যায়, আপনি বিপজ্জনক এলাকায় আছেন। অবিলম্বে ফিরে যান। নির্দেশ অমান্য করলে আপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হবে।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: