বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী সম্পন্ন হয়েছে। নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত

2026-07-31T15:18:04+00:00
2026-07-31T15:18:04+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:১৮ পিএম 
অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ও মো. জালাল উদ্দিন মল্লিক। ছবি : সংগৃহীত
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী সম্পন্ন হয়েছে। নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত বিএনপি নেতা অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ২৪১ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী অন্যান্য পদে বিজয়ী হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওলি (২৩৩ ভোট, গণতান্ত্রিক আইনজীবী প্যানেল, জুনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান সাহেব ২২০ ভোট, সাধারণ আইনজীবী পরিষদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহবুব মোর্শেদ লালন ২৪৫ ভোট, গণতান্ত্রিক আইনজীবী প্যানেল, অর্থ ও হিসাব বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান ২৬৫ ভোট, সহকারী সম্পাদক গ্রন্থ ও আসবাবপত্রাদি, অ্যাডভোকেট মকবুল হোসেন ১৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী, সহকারী সম্পাদক (ক্রীড়া) অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন (২৫৬ ভোট, গণতান্ত্রিক আইনজীবী প্যানেল, সহকারী সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি অ্যাডভোকেট বি এম নুরুল ইসলাম ১৬৯ ভোট, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ।


এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট শারমিন আক্তার গণতান্ত্রিক আইনজীবী প্যানেল,     অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সুমন গণতান্ত্রিক আইনজীবী প্যানেল, অ্যাডভোকেট মো. সাইদুল ইসলাম এলিন গণতান্ত্রিক আইনজীবী প্যানেল, অ্যাডভোকেট বিজয়া লোপা গণতান্ত্রিক আইনজীবী প্যানেল,   অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা গণতান্ত্রিক আইনজীবী প্যানেল, অ্যাডভোকেট ফকির ইসাদুল হক সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন হৃদয় ২৩৫ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত গণমাধ্যমকর্মীদের জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে প্রার্থী ও ভোটাররা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাগেরহাট  আইনজীবী সমিতি  নির্বাচন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: